শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

বন্যার্তদের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জরুরি অর্থ সহায়তা প্রদান

#
news image

বাংলাদেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণসমগ্রী বিতরনের জন্য যুক্তরাষ্ট্র জরুরী অর্থ সহায়তা হিসাবে ২ কোটি ৩০ লাখ টাকা দিয়েছে। মার্কিন আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এই অর্থ সহায়তা দেয়া হয় বলে আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যফেয়ার্স হেলেন লাফেভ বলেন,“বন্যা উপদ্রুত এলাকায় বিগত ১২০ বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই দুর্যোগের সময়ে বাংলাদেশ সরকার ও জনগনের পাশে থেকে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত জনগনের জন্য এ ধরনের জরুরী সহায়তা দিবে।” সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিগত ৫০ বছরে বাংলাদেশকে  ৮ বিলিয়ন মাকির্ন ডলারের অধিক অর্থ সহায়তা দিয়েছে। ইউএসএইড কেবলমাত্র গত বছরেই ১২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী মানবিক সহায়তা দিয়েছে এবং খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা প্রসার, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও চর্চা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে টেকসই পরিস্থিতি জোরদার করার জন্য গৃহীত বিভিন্ন পোগ্রামের  মাধ্যমে  বাংলাদেশের জনগনের জীবন মান উন্নয়নে  অতিরিক্ত ২০০ মিলিয়ন মাকির্ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।   

প্রভাতী খবর ডেস্ক

২৩ জুন, ২০২২,  12:03 AM