শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

বিদ্যুতের লোডশেডিং: টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিরূপ প্রভাবের শঙ্কা

#
news image

এলাকাভিত্তিক প্রতিদিন দুই ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিরূপ প্রভাব ফেলতে পারে। গ্রাহক স্বার্থ রক্ষা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এমনটাই জানিয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানায়, সারাদেশে এলাকাভিত্তিক প্রতিদিন দুই ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং করা হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি স্বল্পতার কারণে সরকার বিদ্যুৎ উৎপাদন কমিয়ে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে অফিসের সময় কমিয়ে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছে। ইন্টারনেট সেবা সরবরাহের অন্যতম কাঁচামাল বিদ্যুৎ। মোবাইল ইন্টারনেট সেবা দিতে সারাদেশে লক্ষাধিক বিটিএস টাওয়ার রয়েছে, যা বিদ্যুৎ দ্বারা পরিচালিত। তাছাড়া প্রত্যেকটি অপারেটরের জোন ভিত্তিক অপারেশন কেন্দ্র রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। এমনকি আইএসপি প্রতিষ্ঠানগুলির অপারেশন কেন্দ্রও বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুতের লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়ে আমরা এখন পর্যন্ত টেলিযোগাযোগ  মন্ত্রণালয় বা বিটিআরসির  সঙ্গে ইকো সিস্টেম গড়ে তোলার কার্যক্রম লক্ষ্য করিনি। সমন্বয় না থাকায় টেলিযোগ  ও ইন্টারনেট সেবায় ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমান সময়ে জীবনের অন্যতম সেবার নাম টেলিযোগ ইন্টারনেট। অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময় কমিয়ে আনলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার চাহিদা বাড়বে বহুলাংশে। তাই দ্রুত টেলি যোগাযোগ ও ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে দ্রুত আগাম প্রস্তুতি বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  9:24 PM