শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

পানির দাম ১৫ শতাংশের বেশি বাড়াতে চায় ওয়াসা

#
news image

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লোডশেডিং বেড়ে যাওয়া কারণে পানির উৎপাদন ব্যয় বেড়েছে। এসব কারণে ১৫ শতাংশের বেশি পানির দাম বাড়াতে চায় ওয়াসা। শনিবার (১৩ আগস্ট) বিকেলে ওয়াসার একটি সূত্র পানির দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানায়, ওয়াসা পানির দাম বাড়াতে চাইলে পাঁচ শতাংশের বেশি বাড়াতে পারে না। পাঁচ শতাংশের বেশি বাড়াতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় (স্থানীয় সরকার) সুপারিশ পাঠাতে হয়। ১৫ শতাংশের বেশি পানির দাম বাড়াতে চলতি বছরে ওয়াসা একাধিক বার মন্ত্রণালয় সুপারিশ পাঠিয়েছে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।

সূত্র আরও জানায়, যেহেতু জ্বালানি তেলের দাম ও লোডশেডিং বেড়েছে এই কারণে ওয়াসা পানি উৎপাদন ব্যয়ও বেড়েছে। এছাড়াও বেড়েছে ওয়াসার অন্যান্য খরচ। সব মিলিয়ে পানির দাম বাড়াতে চায় ওয়াসা।  

এর আগে, ২০২১ সালের ২৫ মে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়ায়। যাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১৮ পয়সা হয়। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়। ২০২০ সালের এপ্রিলেও আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা পানির দাম বাড়ায় ওয়াসা, তাদের ভাষায়, এটা ‘মূল্য সমন্বয়’।

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  11:25 PM