শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

ঝরে পড়া রোধে বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

#
news image

বান্দরবানে ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৭৩৩ জন শিক্ষার্থীর মাঝে ৬৩ লাখ ৪০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। 
শনিবার বান্দরবান অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন।
মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবকের সন্তানদের শিক্ষার খরচ চালিয়ে যেতে অনেক কষ্ট করতে হয়। এমনকি অনেক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অবসানও ঘটে থাকে। তাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে আর্থিক অনুদানের বরাদ্দ রেখেছে।
কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ৭ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, উন্নয়ন বোর্ডের সদস্য মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  9:06 PM