শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ জুন

#
news image

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এক তফসিলে হবে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোট। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।

একসঙ্গে ৬টি পৌরসভা, একটি উপজেলা ও ১৩৫টি ইউনিয়নে একই দিনে ভোট হবে। সবগুলো ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৫ এপ্রিল, ২০২২,  6:35 PM