শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

তামিমের সেঞ্চুরিতে তৃতীয় দিনে বাংলাদেশের দাপট

#
news image

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে একরকম দাপুটে ছিল বাংলাদেশ দল। তামিম ইকবালের সেঞ্চুরি আর লিটন দাস, মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়ের অর্ধশতকে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ৩ উইকেটের বিনিময়ে ৩১৮ রান। শ্রীলংকার প্রথম ইনিংসের ৩৯৭ রান থেকে মাত্র ৭৯ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে এখনো আছে ৭ উইকেট।
শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে। সর্বোচ্চ ১৯৯ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এক রানের জন্য ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করতে পারেননি তিনি। শেষ ব্যাটার হিসেবে নাঈম হাসানের বলে আউট হন তিনি। এছাড়া দিনেশ চান্দিমাল ৬৬, কুশাল মেন্ডিস ৫৪, ওশাদা ফার্নান্দো ৩৬ ও ভিশ্ব ফার্নান্দো ১৭ রান করেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন নাঈম হাসান। ৩০ ওভার হাত ঘুরিয়ে ১০৫ রান খরচায় উইকেটগুলো নেন তিনি, ইকোনোমি ৩.৫০। তবে সবচেয়ে কম খরুচে ছিলেন সাকিব আল হাসান। তিনি ৩০ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন। মাত্র ১.৫৩ ইকোনোমিতে ৬০ রান খরচ করেছেন এই অলরাউন্ডার। অন্য উইকেটটি নেন তাইজুল ইসলাম। এর মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় দিন।
স্কোর বোর্ডে ৭৬ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম আর জয়। প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করেন তারা। কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ১৫৭ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তবে এই সেশনে কিছুটা চাপে পড়ে টাইগাররা। সাজঘরে একে একে ফেরেন জয়, নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল। এদিকে এই সেশনেই দীর্ঘদিন পর ব্যক্তিগত শতকের দেখা পান তামিম।
৩ উইকেট হারিয়ে সংগ্রহ ২২০ রান নিয়ে চা বিরতিতে যায় টাইগাররা। সেঞ্চুরি ছাড়িয়ে ১৩৩ রানে অপরাজিত থাকেন তামিম। তবে বিরতি শেষে আর ব্যাট হাতে নামেননি তিনি। মাসল ক্র্যাম্পের কারণে তার পরিবর্তে ব্যাট করতে আসেন লিটন। সঙ্গে ১৪ রান নিয়ে ব্যাট করতে নামেন মুশফিকুর। শেষ সেশনে এই দুই ব্যাটসম্যানের মনোযোগ টলাতে পারেনি লঙ্কান বোলাররা। বেশ সাবলীল ব্যাটিংয়ে দুইজনই তুলে নেন অর্ধশতক।
এই সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ৩ উইকেটে দলের সংগ্রহ ৩১৮ রান। মুশফিক ৫৩ আর লিটন ৫৪ রান নিয়ে বুধবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

প্রভাতী খবর ডেস্ক

১৮ মে, ২০২২,  9:02 PM

news image
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরির পরে তামিম ইকবালের উদ্যাপন