শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশি ওষুধ, জাহাজ আমদানিতে আগ্রহী এস্তোনিয়া

#
news image

এস্তোনিয়া বাংলাদেশের তৈরি ওষুধ এবং সমুদ্রগামী জাহাজ আমদানিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। এস্তোনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী শুক্রবার এস্তোনিয়ার রাজধানী তালিনে পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালুর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে ঢাকা পূর্ব ইউরোপের দেশটির চাহিদা অনুযায়ী এস্তোনিয়াতে ওষুধ ও জাহাজ রপ্তানি করতে প্রস্তুত রয়েছে। রাষ্ট্রদূত সিদ্দিকী মন্ত্রীকে অবহিত করেন যে বর্তমানে বাংলাদেশের তৈরি ওষুধ এবং সমুদ্রগামী জাহাজগুলো বিশ্বমানের উন্নত হওয়ায় বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। রাষ্ট্রদূত বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ফ্ল্যাগশিপ ক্যাম্পেইনের আওতায় আইসিটির অগ্রতিতে বাংলাদেশকে সহায়তা করার জন্য তথ্য প্রযুক্তি (আইটি) খাতে এস্তোনিয়ার সহায়তাও চেয়েছেন। এছাড়া, বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করতে এস্তোনিয়ার সরকারের সমর্থনের আহ্বান জানান রাষ্ট্রদূত। এসময় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে তার দেশ সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। বৈঠকে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপের আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  1:05 AM