শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ২৪ অক্টোবর থেকে। তবে কার বিপক্ষে ম্যাচ, এটা ছিল অজানা। অবশেষে জানা গেলো প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।

সাকিবদের সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচটি ২৪ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়, অস্ট্রেলিয়ার হোবার্টে। এর আগে আজ বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। এই হারে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পেয়ে যায় গ্রুপের আরেক দল নেদারল্যান্ডস।

ম্যাচের শেষ দিকেই রোমাঞ্চ ছড়ায় নামিবিয়া, তবে শেষ পর্যন্ত ডেভিড ভিসার দলকে ৭ রানে হারিয়েই গ্রুপ টু-তে নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত করে দিয়েছে আরব আমিরাত। এ ম্যাচে নামিবিয়ার হয়ে ৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি ভিসা। আর এ হারের ফলেই টানা দ্বিতীয়বারের মতো সুপার টুয়েলভ খেলার লক্ষ্য শেষ হয়ে গেলো নামিবিয়ার। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজকের ম্যাচেই প্রথম জয় পেয়েছে আরব আমিরাত।

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২২,  12:32 AM