শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

রিয়াদে আবারো অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ

#
news image

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ আবারো আয়োজিত হতে যাচ্ছে, স্প্যানিশ ফুটবর ফেডারেশন (আরএফইএফ) এই ঘোষনা দিয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মত মধ্যপ্রাচ্যের দেশটিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদি আরবের সাথে এ সংক্রান্ত চুক্তি রয়েছে স্প্যানিশ ফেডারেশনের। প্রতি মৌসুমে এই চুক্তি পরিমান ৩০ মিলিয়ণ ইউরো। স্প্যানিশ সুপার কাপের একটি সেমিফাইনালে মোকাবেলা করবে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও কোপা ডেল রে রানার্স-আপ ভ্যালেন্সিয়া। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ কাপ বিজয়ী রিয়াল বেটিস ও দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা বার্সেলোনা। এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনালসহ তিনটি মাচ অনুষ্ঠিত হবে। ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নান্দনিক এই স্টেডিয়ামে এর আগে অনুষ্ঠিত ম্যাচগুলো কানায় কানায় পূর্ণ ছিল।’ আগামী ১১ ও ১২ জানুয়ারি সেমিফাইনাল ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ২০১৯/২০ মৌসুমে সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০২০/২১ মৌসুমে করোনা মহামারীর কারনে টুর্নামেন্টটি স্পেনে ফিরিয়ে আনা হয়। গত মৌসুমে আবারো সৌদি আরবে আয়োজিত হয় স্প্যানিশ মৌসুমের অন্যতম আকর্ষণীয় এই সুপার কাপ। রিয়াদে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে এ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করে শিরোপা জিতেছিল। 

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  11:58 PM