শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

ভুটানের জালে ৮ গোল দিয়ে শুরু ‘নতুন বাংলাদেশের'

#
news image

ডিফেন্ডার জয়নব বিবি রিতা ছাড়া একাদশের বাকি ১০ জনের একসাথে অভিষেক হলো আন্তর্জাতিক ফুটবলে। জয়নব বিবি এর আগে খেলেছেন মাত্র একটি ম্যাচ। এক কথায় পুরোপুরি 'নতুন এক বাংলাদেশ' নিয়েই মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করলেন নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানীর ছোটন।

শুরুটা দারুণই হলো। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

৮ মিনিটে গোল করে এগিয়ে যায় স্বাগতিক মেয়েরা। মাঝমাঠে ভুটানের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন বাংলাদেশের মিডফিল্ডার মিতু। তিনি বল ধরে থ্রু পাস বাড়ান উমেহলা মারমার উদ্দেশ্যে। উমেহলা তখন অরক্ষিত। বল নিয়ে এগিয়ে যান ভুটানের গোলপোস্টের দিকে। তাকে থামাতে এগিয়ে আসেন ভুটানি গোলরক্ষক। বাঁ-পায়ের প্লেসিং শটে ভুটানের জাল কাঁপান তিনি।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের মেয়েরা। তৃষ্ণার কাছ থেকে বল পেয়ে থুইনু মারমা দ্রুতগতিতে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সের ভেতরে। আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ে গোল করেন থুইনু।

২৮ মিনিটে আরেকটি অসাধারণ গোলে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। তৃষ্ণার পাস থেকে সতীর্থ থুইনু মারমার উদ্দেশ্যে বল ক্রস করলে ভুটানি ডিফেন্ডার বিপদমুক্ত করার জন্য লম্বা শট নেন। কিন্তু সেটা গিয়ে পড়ে ডিফেন্ডার জয়নব বিবি রিতার পায়ে। তিনি প্রায় ৪০ গজ দূর থেকে শট নিয়ে ভুটানি গোলরক্ষক সঙ্গীতা দীক্ষা রাইয়ের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।

বাংলাদেশ চতুর্থ গোল করে ৫০ মিনিটে। বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট নেন বদলি ফরোয়ার্ড কানন রানী বাহাদুর। সেই শট ফেরাতে পারেননি ভুটানি ডিফেন্ডার। বল চলে যায় জালে (৪-০)।

ম্যাচের পঞ্চম গোল হয় ৬৯ মিনিটে। সুরভি আকন্দ প্রীতির গোল বাংলাদেশের জয়ের ব্যবধান ৫-০ করে। চার মিনিট পর জয়নবের লম্বা বল ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে সুরভি আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন।

৭৫ মিনিটে সপ্তম গোল করেন উমেলহা মারমা। ইনজুরি সময়ে সুরভি আকন্দ প্রীতি হ্যাটট্রিক করে বাংলাদেশকে এনে দেন ৮-০ গোলের জয়।

বাংলাদেশ একাদশ

সঙ্গীতা রানী দাস, রুমা আক্তার (অধিনায়ক), কানম আক্তার, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, মুন্নী আক্তার, ঐশী খাতুন, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, তৃষ্ণা রানী, উমেহলা মারমা।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  11:37 PM