শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

ইমরানের সমর্থকদের সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন

#
news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের কাছে সড়ক অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে রাজধানীতে যান চলাচল ব্যাহত হয়েছে এবং স্কুলগুলো বন্ধ করা হয়েছে। সরকারবিরোধী সমাবেশে ইমরানকে হত্যার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেছে। পুলিশ কর্মকর্তা ইয়াওয়ার আলী বলেন, ‘মানুষের কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। পরিবারগুলো ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছে। এমনকি আমরা এমন খবরও পেয়েছি যে, বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেয়নি।’

ইমরান খানের সমর্থকরা সোমবার গভীর রাতে ইসলামাবাদের চারপাশে প্রধান সড়কে তাদের বিক্ষোভ শুরু করে। তারা ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীকে লাহোর ও পেশোয়ার শহরের সাথে সংযুক্তকারী মহাসড়ক অবরোধ করে রেখেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা জুড়ে বিক্ষোভ শিবির স্থাপন করছে। রয়টার্স জানিয়েছে, সরকার সব রাষ্ট্রীয় এবং বেসরকারি স্কুল এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:48 PM