শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

আগেভাগে কাতারে আর্জেন্টিনা

#
news image

আর ১২ দিন পর পর্দা উঠছে কাতার বিশ্বকাপের। ইউরোপিয়ান ফুটবলের বিরতি পড়বে আরও পাঁচ দিন পর। এখনও ক্লাব ছুটি দেয়নি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের। তারপরও আগেভাগে কাতারে পা রাখলো আর্জেন্টিনা জাতীয় দলের একটি বহর, যেখানে ফুটবলার মাত্র একজন। লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনার কোচিং স্টাফ দল পৌঁছে গেছে কাতারে। সঙ্গে গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। বিশ্বকাপে আর্জেন্টিনা দল থাকবে কাতার বিশ্ববিদ্যালয়ে, সেখানেই উঠেছেন স্কালোনি ও তার দল।

আগামী সপ্তাহে বেশিরভাগ খেলোয়াড় কাতারে পা রাখতে শুরু করবেন। ১৬ নভেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জানা গেছে, বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত থাকবেন ধরে রেখে প্লেন ভর্তি করে খাবার নিয়ে গেছে আলবিসেলেস্তেরা। প্রথম দফায় পা রাখা এই আর্জেন্টিনা দলের সঙ্গে গেছেন এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া। ২২ নভেম্বর আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে। ২৭ নভেম্বর ও ১ ডিসেম্বর গ্রুপ পর্বের ম্যাচে তারা খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  1:33 AM