শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

#
news image

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে । অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস রেকর্ড  করা হয়েছে। এছাড়াও বদলগাছী ১৪ দশমিক ৫, দিনাজপুর ১৪ দশমিক ৭, রাজশাহী ১৪ দশমিক ৮, ডিমলা ও রাজারহাটে ১৫ , যশোর ও চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৪, সৈয়দপুরে ১৫ দশমিক ৫, শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৭ এবং ঈশ^রদীতে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত আসতে কিছুটা সময় লাগবে। দক্ষিনাঞ্চলে শীত পড়বে আরও পরে।  

পূর্বাভাসে আরো বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২, রাজশাহীতে ১৪ দশমিক ৮, রংপুরে ১৭, ময়মনসিংহে ১৮ দশমিক ৫, সিলেটে ১৮ দশমিক ৬, চট্টগ্রামে ১৯ দশমিক ৯, খুলনায় ১৮ এবং বরিশালে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৫ মিনিটে ।

প্রভাতী খবর ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  10:23 PM