শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

অর্থহীনের ফেরা...

#
news image

দীর্ঘ চার বছর পর নতুন গান প্রকাশ করল ব্যান্ড অর্থহীন। শিরোনাম 'আমার এ গান'। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমন। গতকাল রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এ আয়োজন নিয়ে সুমন বলেন, ''গত বছরের শেষে ভক্তদের কথা দিয়েছিলাম, শিগগিরই অর্থহীনের অষ্টম অ্যালবাম প্রকাশ করব। সে কথা রাখতেই 'আমার এ গান' প্রকাশ করা। ব্যান্ডের অষ্টম অ্যালবাম 'ফিনিক্সের ডায়েরি-১'-এর গান এটি। কথা-সুর-সংগীতায়োজন সবকিছু মিলিয়ে এই গানে শ্রোতা অর্থহীনকে আরও নতুনভাবে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।''  বেইজবাবাখ্যাত শিল্পী সুমন আরও জানান, এরইমধ্যে অ্যালবামের অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে। বাকি কাজটুকু শেষ করতেও খুব একটা সময় লাগবে না। এরপর সব গান মিলিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ করা হবে শ্রোতাদের জন্য। দীর্ঘদিনের অসুস্থতার কারণে সুমনের গত চার বছর নতুন কোনো গান প্রকাশ করেনি অর্থহীন। এ বছর সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায়, নতুন উদ্যোগে অ্যালবামের কাজ শুরু করেন ব্যান্ড সদস্যরা। পাশাপাশি অংশ নিতে থাকেন বিভিন্ন কনসার্টে। সর্বশেষ চলতি মাসে 'নভেম্বর রেইন' কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে ব্যান্ডটি। 

প্রভাতী খবর ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  12:27 AM