শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করা বল বিক্রি সাড়ে ২৪ কোটি টাকায়

#
news image

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল দিয়ে অবিস্মরণীয় হয়ে থাকবেন ডিয়েগো ম্যারাডোনা। ওই ম্যাচে পিটার শিলটনকে বোকা বানিয়ে হাত দিয়ে বল ঠেলে দেন, যা ‘হ্যান্ড অব গড’ গোল নামে সুপরিচিত। ওই বলটি নিলামে তোলা হলো এবং ২৩ লাখ ইউরোতে বিক্রি হয়ে গেলো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ২৪ কোটি টাকার বেশি।

সাবেক রেফারি আলী বিন নাসের তার কাছে রাখা বলটি নিলামে তোলেন। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন তিউনিসিয়ান রেফারি। ম্যারাডোনার ওই গোলটি যে হাত দিয়ে হয়েছিল, খেয়ালই করেননি তিনি। লাইন্সম্যানের সহযোগিতা চাইলে তিনি গোল বৈধ বলে রায় দেন।

লন্ডনে গ্রাহাম বাড নিলামে এই বলটি বিক্রি হয়েছে। নিলামের আগে বিন নাসের ওই বিতর্কিত গোলের সময় নিজের অবস্থান ব্যাখ্যা করেন, ‘আমি পরিষ্কারভাবে ওই ঘটনা দেখতে পারিনি। দুই খেলোয়াড় শিলটন ও ম্যারাডোনা, আমার পেছন থেকে মুখোমুখি হয়েছিল।’ ম্যাচ শেষে ইংল্যান্ডের প্রধান কোচ ববি রবসন নাকি তাকে বলেছিলেন, ‘তুমি দারুণ করেছ, কিন্তু লাইন্সম্যান ছিল দায়িত্বহীন।’ এর আগে ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, সেটি গত মে মাসে ৭১ লাখ ইউরোতে বিক্রি হয়েছিল।

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২,  12:52 AM