শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

চীনে শি জিনপিংয়ের পদত্যাগ চেয়ে বিরল বিক্ষোভ

#
news image

চীন সরকার কঠোর কোভিড বিধিনিষেধ আরোপ করার প্রতিবাদে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। এ ধরনের প্রকাশ্য বিক্ষোভ চীনে কালেভদ্রে দেখা যায়। কারণ, দেশটির আইন অনুসারে, সরকার নিয়ে সরাসরি কোনও সমালোচনার ফল হতে পারে কঠোর শাস্তি।

প্রেসিডেন্ট শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির পদত্যাগ চেয়ে সাংহাইয়ে শনিবার রাতে বিক্ষোভ করেছে বহু মানুষ।

, সাংহাই শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের অনেককে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে।

সাংহাইয়ের বিক্ষোভে মানুষ প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে ‘শি জিনপিং সরে দাঁড়ান’ ‘কমিউনিস্ট পার্টি সরে দাঁড়াও’ বলে স্লোগান দিয়েছে। তাদের অনেকের হাতে ফাঁকা সাদা ব্যানার ছিল। অনেকেই আবার মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে উরুমছি শহরে নিহতদের শ্রদ্ধা জানিয়েছে।

উরুমছিতে সম্প্রতি একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হয়। তারা ভবনে আটকা পড়ার জন্য কোভিড বিধিনিষেধকে দায়ী করা হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। তবে তারা শুক্রবার ওই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

কিন্তু তারপরও উত্তর-পশ্চিমের শহর উরুমছিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী বেইজিং ও নানজিং শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিশ্লেষকেরা বলছেন, ‘শূন্য কোভিড নীতি’ নিয়ে মানুষের অসন্তোষকে বরাবরই আমলে নেয়নি চীন সরকার। শূন্য কোভিড নীতি নিয়েছিলেন শি জিনপিং। সম্প্রতি তিনি এ নীতি থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকারও করেছেন।

সাংহাইয়ে বিক্ষোভে রাস্তায় নামা একজন বিবিসি-কে বলেছেন, দলে দলে মানুষকে রাস্তায় নামতে দেখে তিনি স্থম্ভিত হয়েছেন। চীনে মানুষের মধ্যে এমন অসন্তোষ আগে তিনি কখনও দেখেননি।

ওই বিক্ষাভকারী আরও বলেন, কোভিড লকডাউনের কারণে তিনি খুবই দুর্ভোগে আছেন। তিনি ক্ষুব্ধ এবং হতাশও। লকডাউনের কারণে তিনি তার ক্যান্সার আক্রান্ত মাকেও দেখতে যেতে পারেননি।

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  1:10 AM