শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

ম্যাথুসকে বল ছুড়ে মারায় তাইজুলকে জরিমানা

#
news image

শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসের দিকে বল ছুড়ে মারায় শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাইজুলকে, সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধি ১-এর ২.৯ নম্বর ধারা ভঙ্গ করেছেন তাইজুল।
তাইজুল ও ম্যাথুসের ঘটনাটি মিরপুর টেস্টের তৃতীয় দিনের। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৬৯তম ওভারে নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বল কুড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা ম্যাথুসের দিকে ছুড়ে মারেন তাইজুল। তবে ম্যাথুস পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেওয়ারও কোনো চেষ্টা ছিল না তাঁর।
বিষয়টি অখেলোয়াড়সুলভ মনে হওয়ায় অন ফিল্ড আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে তাইজুলকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এ ঘটনায় অবশ্য শুনানির প্রয়োজন পড়েনি, তাইজুল ভুল বুঝতে পেরে শাস্তি মেনে নিয়েছেন।
এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন জোয়েল উইলসন ও শরফউদ্দৌলা ইবনে শহীদ। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
এ ম্যাচে এখন পর্যন্ত ২৮ ওভার বোলিং করে ৬৩ রান দিয়েছেন তাইজুল। উইকেট পাননি কোনো।

প্রভাতী খবর ডেস্ক

২৭ মে, ২০২২,  12:19 AM