শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

গরমকালে পায়ের গোড়ালি ফেটে চৌচির?

#
news image

শীতে আবহাওয়া শুষ্ক হয়ে যায়, তাই সেসময়ে পায়ের গোড়ালি ফাটার সমস্যায় ভোগা স্বাভাবিক। কিন্তু অনেকে গরমকালেও পা ফাটার সমস্যার পরেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ শরীরে পর্যাপ্ত পানির অভাব। গরমের সময় বেশি ঘাম হওয়ায় শরীর থেকে অনেকটা পানি বেরিয়ে যায়। তাছাড়া, গ্রীষ্মকালে ডিহাইড্রেশনের সমস্যাও খুব বেশি হয়। গরমকালে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দূষণও। ধুলো-ময়লা, দূষণের প্রভাবে গোড়ালি ফাটার সমস্যা বেশি করে দেখা যায়।

তবে কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগে পা ফাটার সমস্যা কমতে পারে। জেনে নিন কী করবেন-
স্ক্রাব: পায়ের গোড়ালি থেকে ময়লা পরিষ্কার করা প্রয়োজন। এজন্য স্ক্রাবার দিয়ে গোড়ালি ঘষে ময়লা পরিষ্কার করুন। গোড়ালিতে লোশন ব্যবহার করুন, যা গোড়ালিকে ময়েশ্চারাইজ করে।
মধু: মধু হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, যা ফাটা পা নিরাময়ে সাহায্য করে এবং ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। হাফ গামলা গরম পানিতে এক কাপ মধু মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর আলতো করে স্ক্রাব করুন। পায়ের ত্বক কোমল হয়ে উঠবে।
পেট্রোলিয়াম জেলি: ২০ মিনিটের জন্য হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখুন, তারপরে স্ক্রাবার দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। রাতে ঘুমানোর সময় পায়ের গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগান। এতে গোড়ালির ফাটল কমে যাবে।
চালের গুঁড়া: চালের গুঁড়া ত্বককে এক্সফোলিয়েট করে, পাশাপাশি ত্বককে মসৃণ ও নরম করে তোলে। দুই থেকে তিন টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা মধু এবং অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। যদি আপনার গোড়ালি খুবই শুষ্ক এবং ফাটল থাকে, তাহলে এই মিশ্রণে এক চা-চামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েলও মেশাতে পারেন। ১০ মিনিট গরম পানিতে পা ভিজিয়ে এই পেস্ট দিয়ে পায়ে আলতো করে স্ক্রাব করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে।
অ্যালোভেরা: ত্বকের যত্নে অ্যালোভেরা জেল উপকারী। রাতে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে নিন। এরপর অ্যালোভেরা জেল লাগান। এটি দ্রুত ফাটল পূরণ করতে সাহায্য করবে।
পর্যাপ্ত পানি পান: ত্বক শুষ্ক হয়ে গেলেই পা ফাটার সমস্যা দেখা যায়। তাই পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি জিঙ্ক, ভিটামিন ই, ভিটামিন সি, ওমেগা-৩ এবং ভিটামিন বি৩ সমৃদ্ধ খাবার খান। খাদ্যতালিকায় বাদাম ও বীজ ব্যবহার করুন। এটি শরীরের শুষ্কতা কমাতে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
পা পরিষ্কার রাখুন: ধুলাবালি পায়ের বড় শত্রু। তাই বাইরে থেকে ফেরার পর পা ধুতে দেরি করবেন না। পায়ে ক্ষারযুক্ত সাবান ব্যবহার থেকেও বিরত থাকুন। পা ভেজা থাকা অবস্থায় পায়ে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান। দিনের বেলা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন না। কারণ এতে ধুলাবালি আটকানোর আশঙ্কা বেশি।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  9:41 PM