শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

বুস্টার ডোজ সপ্তাহ ৪-১০ জুন

#
news image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে, টিকাকেন্দ্রে আসার সময় সকলকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
এতে আরও বলা হয়েছে, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক করোনাভাইরাসের তৃতীয় বা বুস্টার ডোজ  নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
অধিদপ্তর জানায়, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড আনা বাধ্যতামূলক। এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি, করোনাভাইরাস টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।
এ ভাইরাস প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান উল্লেখ করে অধিদপ্তর জানায়, টিকার সম্পূর্ণ সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  8:33 PM