শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

আসছে ঈদে দেখা যাবে ‘দিন দ্য ডে’  

#
news image

এরআগেও বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’র ট্রেলার প্রকাশ করেছিলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। যা দেখে বেশির ভাগ সিনেমাপ্রেমী দর্শক বিরক্তি প্রকাশ করেন। সেই ট্রেলারের বেশির ভাগ জুড়েই ছিলো বোমা-মিসাইল কিংবা ভারি অস্ত্রের ঝনঝনানি! সবকিছু দর্শক মেনে নিলেও ছবির ভিজ্যুয়াল ইফেক্টস এর যথেচ্ছা ব্যবহার নিয়ে মেতেছিলেন হাস্যরসে! দর্শকের মূল্যায়ন গুরুত্ব দিয়ে অনন্ত তখন জানিয়েছিলেন, নতুনভাবে আসছে ‘দিন দ্য ডে’র ট্রেলার! সে কথাই রাখলেন এই অভিনেতা ও প্রযোজক। গত রোববার  প্রকাশিত হলো ‘দিন দ্য ডে’র অফিশিয়াল ট্রেলার। আর এই ট্রেলারটি নিয়ে সন্তুষ্ট সিনেপ্রেমী দর্শকও! অন্তত ট্রেলার নিয়ে দর্শকের করা মন্তব্যে এমনটাই দেখা গেল। সেই সঙ্গে দর্শকের বিরাট একটা অংশ অনন্তকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ তিনি দর্শকের মতামতকে গুরুত্ব দিয়ে পুনরায় ভিজ্যুয়াল ইফেক্টস সহ পোস্ট প্রোডাকশনে কাজ করেছেন! দীর্ঘ দিন পর অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে আসছেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে। সিনেমাটির বাজেট বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন। যা মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে তিনি আগেই জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছে। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চারদেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

প্রভাতী খবর ডেস্ক

২০ জুন, ২০২২,  10:43 PM