শিরোনামঃ
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ২২-২৩ অর্থবছরে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট প্রস্তাব

#
news image

বাংলাদেশ জাতীয় সংসদের ২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৩ তম সভায় এ প্রাক্কলন করা হয়। 
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সংসদের  জন্য ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩১৬ কোটি ১ লাখ ৮ হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে ৩৬৫ কোটি ৮২ লাখ টাকা, ২৪-২৫ অর্থবছরে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদে বিরোধীদলীয় নেতার পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সভায় অংশগ্রহণ করেন। 
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।
সভার শুরুতে ৩২ তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।
সভার আলোচ্যসূচী উপস্থাপন করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

২৫ মে, ২০২২,  9:03 PM